শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সম্পন্ন হলো আইআইইউসি’র ইটিই ক্লাবের সেমিনার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়াারিং (ইটিই) ক্লাবের আয়োজনে ‘মেটাম্যাটেরিয়াল ইনোভেশন্স: সেন্সিং ফাইভ জি ইএমআই শিল্ডিং এন্ড এন্টেনা সলিউশন্স’ শীর্ষক সেমিনার সম্প্রতি সম্পন্ন হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়াারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল আলম এবং আইআইইউসি’র প্রক্টর মোস্তফা মনির চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। এই সেমিনারের কি-নোট স্পিকার ছিলেন ইটিই বিভাগের প্রাক্তন ছাত্র মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড সিস্টেম ইঞ্জিনিয়াারিং বিভাগে পোস্টডক্টরাল গবেষক ড. মোহাম্মদ লুৎফুল হাকিম। ইটিই ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা আমির ফয়সালসহ সংশ্লিষ্ট শিক্ষকগণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইটিই ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফিন।

প্রধান অতিথি আইআইইউসি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান তার বক্তব্যে ফ্যাকাল্টির শুরুর দিনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। সাইন্স এন্ড ইঞ্জিনিয়াারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল আলম ইটিই বিভাগের গবেষণা ও অংশগ্রহণের ওপর আলোকপাত করেন এবং বলেন, কমিউনিকেশন ফিল্ডে গবেষণার জন্য ইটিই ডিপার্টমেন্ট একটি অন্যতম পছন্দের বিষয। প্রক্টর মোস্তফা মনির চৌধুরী সেমিনারে অংশ নিয়ে ইটিই ক্লাবের এমন উদ্যোগের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কী-নোট স্পিকার ড. লুৎফুল হাকিম মেটাম্যাটেরিয়ালসের বিভিন্ন গবেষণা ক্ষেত্র এবং ভবিষ্যতের সম্ভাবনা ও বর্তমানের গবেষণা কার্যক্রমের ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে ড. লুৎফুল হাকিম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ